প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন অলিপুর গ্রামে, আমাজন কাবাব হাউজ কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইসলামি পোষাক অবমাননার দায় কাঁধে নিয়ে ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক ফেনী জেলা যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ।
১৭ জানুয়ারী (শনিবার) দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলন করে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

ক্ষমা প্রার্থনা করে তিনি সাংবাদিকদের বলেন, বিগত ১ মাস যাবত আমার প্রতিষ্ঠান আমাজন কাবাব হাউজ কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যা আমাদের চিন্তা ও চেতনার বাইরে ছিল। ফাইনাল শুরু হওয়ার আগে একটি দলের কয়েকজন সমর্থক (যাদের বয়স ৯ থেকে ১৫ বছর) খেলা দেখতে আসা হাজারো দর্শক কে বিনোদন দিতে, আরবের পোষাক পরে মাঠে নাচা-নাচি করে। যা আমাদের ধর্মপ্রাণ ভাই বোনদের মনে আঘাত দিয়েছে। আমি খেলার আয়োজক হিসাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।
উল্লেখ্য, ফাইনাল খেলা শুরুর আগে অবচেতন মনে কিছু কম বয়সী ছেলে মেয়েদের বোরখা, হিজাব ও জুব্বা পড়ে দর্শকদের বিনোদন দিতে মাঠে আরব নাচ প্রদর্শন করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসলিম রা সোচ্চার হয়ে ক্ষমা প্রার্থনার আহবান জানান । সেই আহবানে সাড়া দিয়ে খেলার আয়োজক হিসাবে, সাবেক ফেনী জেলা যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ, আজ সংবাদ সম্মেলন করে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।