প্রকাশিত: / বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষের বাড়িতে গিয়ে জান্নাতের কথা বলে ভোট চাচ্ছেন একদল। জান্নাত দেয়ার মালিক আল্লাহ, তাই এইসব কথায় বিব্রান্ত হওয়া যাবেনা
তিনি আজ বৃহস্পতিবার প্রচারণার প্রথম দিনে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ও দাগনভূঞা সদর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে একাধিক পথসভায় বক্তৃতা কালে এসব কথা বলেন। প্রচারণার সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, তাঁর কনিষ্ঠ পুত্র তাজওয়ার এম আউয়াল, প্রার্থীর মিডিয়া সেলের সমন্বয়ক ও দৈনিক মানবকন্ঠের সিনিয়র রিপোর্টার সাংবাদিক ছলিম উল্লাহ মেজবাহ ও উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভায় তিনি আরও বলেন, ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক। অতএব আপনারা যদি আমাকে নির্বাচিত করতে চান সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এসময় তিনি ভোটারদের ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দেয়ারও আহ্বান জানান। নির্বাচিত হই বা না হই দাগনভূঞা-সোনাগাজীর জীবনমান উন্নয়ন, রাস্তা ঘাট, পুল-কালভার্টের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া খাতসহ সর্বক্ষেত্রে টেকসই উন্নয়নে আমি কোন কার্পন্য করবো না।

এদিন তিনি উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের&n bsp;মুন্সি বাড়ির দরজা, দেবরামপুর তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহের মাজার গেট, মিদ্দার হাট, বরইয়া বাজার, সদর উপজেলার ফাজিলের ঘাট, তালতলি বাজার,পুলারহাট, মকবুলের টেক ও নতুন বাজারে পথসভায় বক্তৃতা দেন। দুপুরে আবদুল আউয়াল মিন্টু নলদিয়া মেলা সংলগ্ন দেওয়ান আবদুর রশীদ (রহ.) কবর জেয়ারত করেন।
প্রচারণার ফাঁকে তিনি সদর ইউনিয়নের জগতপুর জেলে পাড়া সংলগ্ন এলাকায় ফেনী নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন এবং নদী শাসন ও প্রস্তাবিত মন্দির নির্মানের আশ্বাস দেন।
এর আগে তিনি সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুরে তালতলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।