প্রকাশিত: / বার পড়া হয়েছে
“অতীতে তেলে মাথায় তেল দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে” — ডা. মো. ফখরুদ্দিন মানিক
ফেনী-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক দাগনভূঁঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি তিনটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনী প্রচার-প্রচারণার তৃতীয় দিনে ইউনিয়নের বক্তারপুর এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সাপুয়া, রাজাপুর ও ভবানিপুর এলাকায় তিনটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এছাড়া আব্দুন নবী মুন্সী বাড়িতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকেলে দাগনভূঁঞার ঐতিহ্যবাহী কোরাইশমুন্সী বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এক পথসভার মাধ্যমে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণার কর্মসূচি শেষ হয়।

পথসভায় ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন,“আমাদেরকে দেখার জন্য ওয়েটিং রুমে বসে থাকতে হবে না, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত ে হবে না। এখন যেমন আমাদেরকে পাশে পাচ্ছেন, নির্বাচনের পর আরও বেশি পাবেন ইনশাআল্লাহ।”
পথসভা শেষে তিনি কোরাইশমুন্সী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন।