প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা, ৪ নং রামনগর ইউনিয়ন সেকান্দরপুর গ্রাম, প্রবাসী ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসাবে বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, সেমাই, আলু, পেয়াজ, খেজুর ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।
১১ মার্চ (বুধবার) রামনগর ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড স্থানীয় বাবুলের দোকান সংলগ্ন মাঠে সেকান্দর পুর প্রবাসী ফোরামের, সভাপতি নুর নবী সবুজের সভাপতিত্ব ও সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে,,,, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল আলম।

বিশেষ অতিথি, মুক্তিযুদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বিকম, দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, খুরশীদ আলম ভূইয়া, প্রবাসী ফোরাম মহিলা সম্পাদিকা, মোমেনা বেগম, সেকান্দরপুর প্রবাসী ফোরামের সমন্বয়ক ও সমাজ সেবক, রফিকুল ইসলাম বাপ্পি, সমাজ সেবক ও শিক্ষক ইসমাইল কেরানী, প্রবাসী ফোরামের কোষাধ্যক্ষ, নেয়ামত উল্ল্যাহ সুরুজ, সহকারী কোষাধ্যক্ষ, আবু সালেহ রিপন প্রমুখ।
উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে, সেকান্দর পুর প্রবাসী ফোরাম অনেক গুলো সামাজিক ও মানবিক কাজ করে আসছেন, তারই ধারাবাহিকতায় আজ প্রায় ১৫০ টি অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।