Thursday, 12 March, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার ইউনিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

এর আগে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জাকির উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন, জাসদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন সাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌর সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী,এনসিপি জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক,  খেলাফত মজলিসের জেলা সভাপতি প্রিন্সিপাল মোজাফ্ফর আহমদ ও জয়েন্ট সেক্রেটারি মাও লানা আজিজ উল্লাহ আহমদী, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী,  বন্ধুর বন্ধন ফেনীর সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ, জেলা জাসাসের আহ্বায়ক কাজী ইকবাল আহমেদ পরান, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম অপু ও ওসমান গণি রাসেল। 

সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও একেএম আবদুর রহিম, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, বাসস বার্তা সম্পাদক কাজী তানভীর আলাদীন,জাগো নিউজ এর সাব এডিটর রাশেদুল হাসান,  দৈনিক স্টার লাইন-এর সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী ও আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, আলী হায়দার মানিক, এম এ জাফর ও জহিরুল হক মিলন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার হাওলাদার সজল ও সাধারণ সম্পাদক আর এম আরিফুর রহমান, ফেনী ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, ফেনী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল তালুকদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত