Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায়  না আসতে পারলে দেশ গভীর সংকটে পড়বে : গনসংযোগকালে আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি মন্তব্য করে ফেনী- ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকারে ধারণ করবে। এতে সমাজ বিভক্তি হয়ে পড়বে।  ফলে সমাজে কোনো ধরণের উন্নতি হবে না। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দল  নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এক নির্বাচনী গনসংযোগে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আবদুল আউয়াল মিন্টু। 

ফেনী-৩ আসন দাগনভূঞা উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত হয় এই গনসংযোগ। এসময় বক্তব্য রাখেন দাগনভূঁঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো, আকবর হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা। 

বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ছেলে-মেয়েদের শারীরিক ও মানষিক বিকাশ ঘটাতে হবে। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে সাবেক এফবিসিসিআই এর সভাপতি বলেন, আপনারা আমাকে ভোটের মাধ্যমে সুযোগ দিয়ে কাছে রাখুন। সব সময় আপনাদের পাশে থাকবো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য ব্যক্তি উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে।

এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর এক নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। এই সময় বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল আলম ইমরান প্রমুখ। এর পরে ৩নংপূর্ববন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট, বসু মুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজ মিয়ার বাজার, আমুভুঁইয়ার হাট, গজারিয়া বাজারে গনসংযোগ করেন।

গনসংযোগকালে স্থানীয় বেশ কয়েকজন বিশিষ্ট্য ব্যক্তিদের কবর জিয়ারত করেন আবদুল আউয়াল মিন্টু। পরে বিকেলে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, কালীরটেক, ৩ ও ৪ নং ওয়ার্ড, রুদামিয়া কমপ্লেক্স, ওয়ার্ড নং ৫, কোরাইশমুন্সি বাজার, সাপুয়া উচ্চ বিদ্যালয়, রাজাপুর বাজার, পূর্বজয়নারায়ন চৌরাস্তা তিনি গনসংযোগ করেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত