প্রকাশিত: / বার পড়া হয়েছে
আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও ঋণ খেলাপির অভিযোগ থাকা প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।
৩ জানুয়ারী সকাল ৮ টায় ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ফেনী শহরের মিজান ময়দানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে বিকাল ৪টায় একই স্থানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল।
একই সময়ে শহরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ফেনীর সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মিজান ময়দানে ১৪৪ ধারা জারি করে ফেনী প্রশাসন।
পরে উভয় দল ভিন্ন জায়গায় মিছিল করে তাদের কমসূচি বাস্তবায়ন করে। এই মুহুর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।
ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সতর্ক অবস্থান ও টহল জোরদার করা হয়েছে।