Thursday, 24 September, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেসবুকে মানহানিকর বক্তব্য, ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে সম্পাদক-সাংবাদিকদের চার জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফেনী কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তার

ফেসবুক লাইভে সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য, হুমকি ও বিভিন্ন অভিযোগ তোলার ঘটনায় ফেনী কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সম্পাদক ও তিন সাংবাদিক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় পৃথক চারটি জিডি করেন সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, এনটিভি অনলাইনের ফেনী প্রতিনিধি জাহিদুল আলম রাজন, ৭১ টিভির ফেনী ব্যুরোর ফটো সাংবাদিক আবদুল আল নোমান এবং সাপ্তাহিক ফেনী সমাচারের স্টাফ রিপোর্টার কাওছার আহমেদ।

জিডি করা চারজনের অভিযোগ, চুমকি আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তার অভিযোগের পাশাপাশি তার পাঁচ বছর বয়সী সন্তানকে অপহরণের অভিযোগ তোলা হয়। এছাড়া সন্তান অপহরণের ঘটনায় মামলা করা এবং তিনি আত্মহত্যা করলে সংশ্লিষ্ট সাংবাদিকদের দায়ী করার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সম্পাদক নুর তানজিলা রহমান বলেন, চুমকি আক্তার আগে তার সম্পাদিত পত্রিকায় কাজ করতেন। পরবর্তীতে তার অনৈতিক ও অসাধু ক্রিয়া কলাপের কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই সে ক্রুদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনয়ন করে ও হয়রানির চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ ফেসবুক লাইভে সাংবাদিকদের জড়িয়ে দেওয়া বক্তব্যের কারণে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

অন্যদিকে সাংবাদিক জাহিদুল আলম রাজন, আবদুল আল নোমান ও কাওছার আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সূত্রে চুমকি আক্তারের সঙ্গে তাদের বিরোধে র সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। এতে তারা ও তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন।

জিডিতে চারজনই নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত