Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে, চাঞ্চল্যকর শিশু নাষিদ (১০) হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনীতে আলোচিত ১০ বছরের শিশু নাষিদ হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ফেনী দায়রা জজ আদালত।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দীর্ঘ ১ বছরের বিচার কার্য শেষে আদালত এই রায় দেন।

উল্লেখ্য গত ১২/১২/২৪ সালে অপহরণকৃত শিশু নাষিদ এর লাশ ফেনী পুর্ব দেবীপুরের রেললাইনের পাশের কচুরিপানা ঢোবা থেকে স্কুল ব্যাগে পাথর রাখা অবস্থায় উদ্ধার করা হয়। শিশু নাষিদ ফেনী গ্রামার স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র। ৮/১২/২৪ ইং তারিখ শিবলু সড়কের কোচিং সেন্টার এ যাওয়ার পথে আসামী তুষার ও ওয়াসি মিলে কিডন্যাপ করে দেবীপুরের রেললাইনের কাছে নিয়ে যায়। 

ওখানে রিফাত কে ডেকে নিয়ে আসে। তুষারের কথায় ওয়াসি দোকান থেকে জুস নিয়ে আসে। তাতে ঘুমের ওসুধ মিক্স করে ঘুম পারিয়ে ঝাউ বাগানের একটি ঘরে আটকে রাখে। ঘুম থেকে উঠার পর সবাই মিলে হাত পা ধরে তার গলা চিপে হত্যা করে, ডোবায় লাশ গুম করে, পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক নাষিদ এর লাশ পুলিশ উদ্ধার করে। আদালত মামলাটি চার্জ গঠন ও ২১ জন স্বাক্ষীর স্বাক্ষর উপর ভিত্তি করে আজ আসামী তুষার, ওয়াসিম, ও রিফাতকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর কারাদণ্ড প্রাদান করেন।

দণ্ডবিধির ২০১ ধারায় প্রত্যেক কে ৭ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রাদান করেন। 
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায় প্রত্যেক কে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত