Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

গনসংযোগকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বুকে টেনে নিলেন আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

 

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এই জন্য এলাকাবাসির সহযোগিতা চাই। আজ সকালে দাগনভুঁইয়া উপজেলার আজিজফাজিলপুর গ্রামের ফেনী-মাইজদী সড়কে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী গনসংযোগকালে এলাকাবাসির উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু একথা বলেন।

গণসংযোগকালে দাগনভুঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল নামক স্থানের বক্সআলী সওদাগর বাড়ির সামনে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকের সঙ্গে সাক্ষাত হয়। এই সময় মিন্টু ফখরুদ্দিন মানিককে জড়িয়ে ভাই ভাই সম্বেধন করে পরস্পর পরস্পরকে সহযোগিতার আশ্বাস দেন তারা

তিনি বলেন, অতীতে আমার পিতা, ভাইদের নির্বাচনে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি জীবনে কোনদিন নির্বাচন করিনি, এই প্রথম নির্বাচন করছি, যদি আমাকে দোয়া, ভোট ও সহযোগিতা করেন, তাহলে শেষ জীবনে আপনাদের সঙ্গে থাকবো এবং বাকি জীবন এলাকার উন্নয়নে সময় দেব।

গনসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এলাকার মানুষের প্রতি নজর দিতে। কৃষকদের বন্ধু উল্লেখ করে মিন্টু বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। বাধেঁর গড়া এলাকায় ভোটারদের উদ্দেশ্যে বিএনপির ভাইসচেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরণের শঙ্কা নেই, শান্তিপূর্নভাবে গণসংযোগ অব্যা হত রাখছি। এমপি নির্বাচিত হলে দাগভুঁইয়া-সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদেরকে প্রতিহত করবেন। একটি মডল আসন উপহার দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। । প্রায় রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের ২০টি স্থানে গনসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো.আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহম্মেদ ডিপলু, দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক ও আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সম্বয়নক ছলিম উল্লাহ মেজবাহ প্রমুখ। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত