Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

বিএনপি সরকার গঠন করলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে। ব্যবসায়ীরা যখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময়ই একটি ব্যবসাবান্ধব দল। এ দেশের ব্যবসা-বাণিজ্য যেন সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

সোমবার সকালে দাগনভূঞা বাজারে গণসংযোগকাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী -০৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 

তিনি বলেন, বিএনপি সবসময়ই ব্যবসা ও ব্যবসায়ীবান্ধব। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিএনপি অতিতেও কাজ করেছে আগামীতে সরকার গঠন করলে তখনও ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করে যাবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে বিএনপি সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিবে। 

গণসংযোগকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত