Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিএনপির বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভোমত্ব রক্ষায় এবং এ দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্যকোন বিকল্প নেই। একমাত্র বিএনপি এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে। বিএনপির বিকল্প কোন দল নেই যে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিবে। দেশকে এগিয়ে নিতে, দেশ ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে  তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলাদে রূপান্তরিত হবে।

শনিবার সকালে সোনাগাজী উপজেলা কারামতিয়া বাজার পথসভায় এসব বলেন ফেনী ০৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

তিনি বলেন, বর্তমানে আমাদের প্রতিপক্ষ যে দলটি রয়েছে তাদের রাজনৈতিকভাবে জনসমর্থনে এগিয়ে না থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে। তাই তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে আমি কার্পণ্য করবোনা। আমি এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাবো।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন

পথসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগ াজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত