Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

“এই ১১দলীয় জোটের মধ্যে জামায়াতের মতো অভিজ্ঞ রাজনৈতিক দল আছে" : ডা. মো. ফখরুদ্দিন মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

অবৈধ বালু উত্তোলন করে যারা উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন, আমরা তাদেরকে প্রতিহত করব। - ৪র্থ দিনের প্রচারণায় ডা. ফখরুদ্দিন মানিক

ফেনী-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়ন ও ১নং চরমজলিশপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারকেন্দ্রিক এলাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়।

সকালে বড় ঈদগাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ওসমানিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকা, ওসমানিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা ও কাজির হাট মডেল হাই স্কুল সংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিকেলে তাকিয়া বাজার এবং কুঠির হাট বাজার এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। নারী পুরুষদের ব্যাপক অংশগ্রহণে দুটি পথসভা জনসভায় পরিণত হয়।

পথসভাগুলোতে ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন,
“এই ১১দলীয় জোটের মধ্যে জামায়াতের মতো অভিজ্ঞ রাজনৈতিক দল আছে, অন্যান্য ইসলামিক দল আছে, মুক্তিযোদ্ধাদের দল আছে, জুলাই অভ্যুথ্যানের নেতৃত্ব দানকারী সংগঠন আছে। এই জোটটি হচ্ছে সবচেয়ে কার্যকরী জোট”

< p style="text-align:justify">

এসময় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ কালচারাল একাডেমীর সেক্রেটারি ইব্রাহীম বাহারি, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা, ফেনী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান প্রমূখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত