Saturday, 27 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে  দাগনভুঞা জামায়াতের যুব বিভাগের র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

​আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ফেনীর দাগনভুঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজ অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। জামায়াতে ইসলামী মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। জামায়াতের কেউ মাদকের সাথে জড়িত নয়। 

​উপজেলা যুব বিভাগের সভাপতি আলা উদ্দিন মিষ্টারের সভাপতিত্বে এবং পৌর যুব বিভাগের সভাপতি নূর নবী রুবেলের সঞ্চালনায় র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমির গাজী ছালাহ উদ্দিন,সাবেক উপজেলা আমির ​নূর নবী দুলাল, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন, দাগনভুঞা পৌর আমির মাওলানা কামরুল আহছান, পৌর সেক্রেটারি ​আবু সাঈদ কামরুজ্জামান, বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক প্যানেল মেয়র ​নজির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন দাগনভূঞা উপজেলা সেক্রেটারী ডাঃ মুহাম্মাদ আনওয়ারুল কাবীর শাহেদ, রাজাপুর ইউনিয়ন আমির আবদুজ জাহের, রামনগর ইউনিয়ন আমির ​মাস্টার আহসান উল্লাহ,জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন,দাগনভুঞা উপজেলা শিবির সভাপতি ওসামা বিন আলম সেজান সহ জামায়াত ও শিবিরে র স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত