Saturday, 18 July, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

সাংবাদিক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী উন্নয়ন ফোরামের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মরহুম সাংবাদিক খলিলুর রহমান

ফেনী উন্নয়ন ফোরামের আমৃত্যু  আহবায়ক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম সাংবাদিক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর ফেনী শহরের পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ফেনী উন্নয়ন ফোরামের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া (বেলাল)।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের সদস্য তৌহিদুর রহমান আকাশ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার সভাপতি ও আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক অজেয় বাংলা'র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, ফেনী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মাস্টার গিয়াস উদ ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্লাহ খান ও মাস্টার শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ, প্রতিষ্ঠাতা সদস্য আখতার হোসেন চৌধুরী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, ছোট ছেলে সাইফ সুলতানুর রহমান, বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া; দৈনিক ঘোষণা পত্রিকায় স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মহি খন্দকার; সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনছুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর আহমেদ। দোয়ায় দেশ, জাতি এবং ফেনীবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক খলিলুর রহমান ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ফেনী উন্নয়ন ফোরামের আমৃত্যু সভাপতি ছিলেন। ফেনী জেলা প্রতিষ্ঠা আন্দোলনসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত