প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী, দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর প্রবাসী ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও পুরুস্কার বিতরন কর্মসূচি পালন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সেকান্দরপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে প্রবাসী ফোরামের উপদেষ্টা মাস্টার আনোয়ারুল আজিম জাহেদের সঞ্চালনায়, ফোরামের সাধারণ সম্পাদক নুরনবী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, মো: তাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, ব্যাবসায়ী ও সমাজ সেবক, মো: ইসমাইল, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, জামাল উদ্দিন টিংকু, সেকান্দর পুর প্রবাসী ফোরামের উপদেষ্টা, আবদুল মোতালেব, বেলায়েত হোসেন ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: রুবেল লোকমান, কোষাধ্যক্ষ, নেয়ামত উল্লাহ সুরুজ, প্রবাসী ফোরামের সমন্বয়ক, রফিকুল ইসলাম বাপ্পি, সদস্য মহিন উদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে সেকান্দরপুর প্রবাসী ফোরামের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর মাঝে ৪০০ ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। শেষে গত বছরে গাছের চারা পরিচর্যার জন্য ১০ জনের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।