প্রকাশিত: / বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'মাছরাঙা টেলিভিশন' গৌরবময় সাফল্যের ১৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে 'মাছরাঙা' টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবে মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার জমির বেগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, সাংবাদিক রবিউল হক রবি, আবু তাহের ভূঞা, আসাদুজ্জামান দারা, আরিফুল আমিন রিজভী, এন এন জীবন, আতিয়ার সজল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শহর ব্যবসায়ী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক দীপক চন্দ্র পাল, ব্যবসায়ী ও সংগঠক শরাফ সুমন।

এসময় বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন বস্তাপচা রিপোর্ট ও গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং বাস্তব জীবনের গল্প তুলে ধরেছে। মাছরাঙা টেলিভিশন মানসম্মত সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। আশা করি, মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার জমির বেগ এই জনপদের সাধারণ মানুষের দুঃখ আর দুর্দশার আরও অনেক প্রতিবেদন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক এবেলা পত্রিকার সম্পাদক যতন মজুমদার, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমন, দৈনিক কালবেলা পত্রিকার পরশুরাম উপজেলা প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, দীপ্তি টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, এনটিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শহিদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, দৈনিক ফেনী পত্রিকার বার্তা সম্পাদক এমএ জাফর, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবুল হেসেন রিপন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রাজন নাথ, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আজিজ আল ফয়সাল, আরটিভির জেলা প্রতিনিধি এম এ আকাশ, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মো. মোর্শেদ, দৈনিক আমার ফেনী পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামরুল আরেফিন, জিটিভির সদর প্রতিনিধি জোবায়ের হোসেন, দৈনিক নয়া পয়গাম পত্রিকার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম, দৈনিক আমার ফেনী পত্রিকার ফুলগাজী উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু, ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি সেপাল নাথ, শহর প্রতিনিধি কামরুল হাসান নিরব, ফুলগাজী উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু, ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি সেপাল নাথ, বাংলাভিশনের ক্যামেরাপার্সন মেহেরাজ মামুন, এটিএন নিউজের ক্যামেরাপার্সন মোজাম্মেল হক ভূঁইয়া ও দৈনিক আমার ফেনী পত্রিকার ক্যামেরাপার্সন কাশীরাজ প্রসাদী প্রমুখ।

উল্লেখ্য; 'রাঙাতে এলো মাছরাঙা'—এ স্লোগান নিয়ে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এই টিভি চ্যানেল। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলেছে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙা'র নানামাত্রিক আয়োজন দর্শকদের মন জয় করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে চ্যানেলটি।