প্রকাশিত: / বার পড়া হয়েছে
পারিবারিক বন্ধন পুনরুদ্ধার কার্যক্রম বিষয়ে ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী পৌর মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মো. দিদারুল আলম

এসময় দুর্যোগ, যুদ্ধ, বা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্রিত কিভাবে করা হয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা করেন ডাটা এডমিনিস্ট্রেটর ইন্জিনিয়ার মো. নাজমুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা মো: মাহবুব আলম,জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু,নুর তানজিলা রহমান, মেজবাহ উদ্দিন মিয়াজি,