Monday, 15 June, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ইউনিয়ন পরিষদ ভবন নির্মান বিষয়ে ইউএনও অফিস ঘেরাওয়ের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মানববন্ধন

দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার ও কোরাইশ মুন্সি হাটের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল না হলে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজাপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চলের স্থানীয় এলাকাবাসী। 

শনিবার  (১৩ জুন) বিকালে দাগনভূঞা উপজেলা কোরাইমুন্সী বাজারে এ কর্মসূচী পালন করা হয়। 

এর আগে কোরাইমুন্সী বাজারের ৬ টি ওয়ার্ড থেকে লোকজন মিছিল নিয়ে এসে স্থানীয় কোরাইশ মুন্সি বাজারের রাস্তার দুই পাশে ব্যানার পেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে। 

মানববন্ধন শেষে কোরাইমুন্সী বাজারের মার্কেন্টাইল ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অলি আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে হারুন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিজি মন্নান, মাওলানা শিহাব উদ্দিন, এম এ খালেক, গিয়াস উদ্দিন ভূঞা, এনসিপির ফেনী জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মনসুর আহমেদ ভূঞা, সাবেক মেম্বার কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৬০ থেকে ৭ ০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হতে হবে। তারা দাবি করেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন অথবা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে বোর্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। 

এসময় তারা আরো বলেন, অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মানা না হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত