Friday, 15 May, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। 

এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত। সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক।

প্রধান আলোচকের বক্তব্যে জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলার দলটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সূজা উদ্দিন সজিব বলেন, ফেনীর মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা এখন লালপোল ফ্লাইওভারের বাস্তবায়ন দেখতে চাই। দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান কার্যক্রম শুরু না হলে আমরা ফেনীবাসিকে সাথে নিতে হাইওয়ে ব্লকেডের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক মোজাম্মেল হোসেন,সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান। এসময় জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবু সাঈদ ওনি,সোনাগাজী উপজেলার শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ,যুগ্ম সদস্য সচিব আকবর হোসেন,নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত