Saturday, 23 May, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

১৪ দফা দাবীতে সোনাগাজী উপজেলা এনসিপির ডিসি বরাবর স্বারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনী জেলার সোনাগাজী উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনদুর্ভোগ, বাজার ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, মাদক বিস্তার, পরিবেশ ধ্বংসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সোনাগাজী উপজেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে।

এনসিপি মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব বলেন, সোনাগাজী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গতকালও এক ভাই তার বোনের সাথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। এসবের দায় কোনভাবেই উপজেলা প্রশাসন এডাতে পারেনা। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের  সর্বশেষ প্রজ্ঞাপনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে ৫ জন প্রতিনিধি দেয়ার নির্দেশনা থাকলেও তারা বিএনপি থেকে ৩ জন দিয়েছে। সেখানে এনসিপি থেকে কোন প্রতিনিধি রাখা হয়নি। এইসব বিষয়ে আমরা ডিসি মহদোয় বরাবর স্বারকলিপি প্রদান করেছি।

স্বারকলিপিতে উল্লেখ করা হয় যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাগাজী সংযোগ সড়ক বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একইসাথে উপজেলাজুড়ে অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

এছাড়াও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বাজার কমিটির নির্বাচন আয়োজন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

স্বারকলিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাও তুলে ধরা হয়। বিশেষ করে স্কুল-কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্বল সেবাব্যবস্থা এবং রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করা হয়।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, সোনাগাজীকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বারকলিপি প্রদানকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সোনাগাজী উপজেলার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ ও সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আলম সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত