প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দূর্নীতিকে চিরতরে বন্ধ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।
বৃহঃবার (৫ ফেব্রুয়ারী) সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নস্থ আমির উদ্দিন মুন্সীর হাট বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন-
"যারা গণভোটে না এর পক্ষে প্রচারণা চালিয়েছেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যে দল এবং জোট ক্ষমতায় আসেনি, এবার নতুন বাংলাদেশের জন্য তাদেরকেই আপনাদের ভোট দিবেন"

উল্লেখ্য- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। দিনব্যাপী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, আমিরাবাদ ও সোনাগাজী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচী পালন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিগুলোতে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি আব্দুর রহীম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।