Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনী ৩ আসন থেকে মনোনয়ন নিলেন বাবা ও ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলে তাজওয়ার আউয়াল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেনীর তিনটি আসনে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এবং তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ (ফেনী সদর) আসনে বিএনপির অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) ও জামায়াতের অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া এবং ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল ও এনসিপির মোহাম্মদ আবুল কাশেম।

এরমধ্যে আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলের একই আসনে মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, মিন্টু নির্বাচন নাও করতে পারেন। সেক্ষেত্রে ছেলে বিএনপির মনোনয়ন নিয়ে ভোটে অংশ নিতে পারেন।

দেশের ক্রীড়াঙ্গনের প্রাচীন সংগঠন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাজওয়ার মোহাম্মদ আউয়াল। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়ালের ছোট ভাই।

মিন্টুর বাবা সফি উল্যাহ দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন দুইবার দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। চাচা মো. ইয়াছিন ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত