Wednesday, 04 February, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভুঞায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

 

ফেনীর দাগনভূঞায়  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর উদ্যােগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় আবদুল আউয়াল মিন্টু মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর এই অসুস্থতার সময়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রধান দায়িত্ব হলো আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করা। আজকের এই দোয়া মাহফিলে আমরা আরেকজন সংগ্রামী মানুষের কথা স্মরণ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করি।

উক্ত দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন খোন্দকার, দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জ ুয়েল, সাধারণ সম্পাদক কায়সার এলিন,জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহমদ আকাশ, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক বদরুল  নুরসী, দাগনভূঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনছুর ভুঞা, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইমুন হক রাজিব,সদস্য সচিব মানিক,  জেলা যুবদলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু নাছের,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ,  বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও মসজিদের মুসল্লিগন।

পরে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন । 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত